1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে শতাধিক সাংবাদিকের কর্মশালার সনদ বিতরণ ৫ আগস্ট, প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে শতাধিক সাংবাদিকের কর্মশালার সনদ বিতরণ ৫ আগস্ট, প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

 

ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র ও সম্মাননা বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার)। এদিন বিকেল ৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেওয়া শতাধিক সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এবং ময়মনসিংহ মহানগর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমইউজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৫ জুন তারিখে অনুষ্ঠিত এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জেলা তথ্য অফিস এবং আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের নীতি ও আধুনিক সাংবাদিকতার কৌশল বিষয়ে জ্ঞান অর্জন করেন। ময়মনসিংহ মহানগর প্রেস ক্লাবের সভাপতি মো: আরিফ রেওগীর এবং প্রেস ক্লাব সংস্কার কমিটির মুখ্য সংগঠক জহর লাল দে জানান, সনদ বিতরণ পর্বটিকে স্মরণীয় করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তারা স্থানীয় সকল গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com