1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, গাছ কেটে বিক্রির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, গাছ কেটে বিক্রির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমবাড় কাজীরাড়ী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, গাছ কেটে বিক্রি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ তাজফেল ইসলাম (৪২) থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তাজফেল ইসলাম তার নিজস্ব মালিকানাধীন জমি ২০১৬ সালের ৮ মার্চ তারিখের কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উক্ত জমিতে তিনি মূল্যবান মেহগনি গাছ রোপণ করেন, যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রতি গাছ ১০ থেকে ১২ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, একই এলাকার মোঃ জামিউল ইসলাম, মোঃ খসরুল হোসেন, মোঃ ওমর সানী, মোঃ আরসন মিয়া এবং মোছাঃ রেখা বেগম দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের পায়তারা করে আসছিলেন। একপর্যায়ে তারা জোরপূর্বক ৫-৬টি মেহগনি গাছ কেটে প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী জমির সীমানা নির্ধারণের জন্য আমিন দিয়ে মাপজোক শুরু করলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে তা বন্ধ করে দেয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

গত ৩১ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে তাজফেল ইসলাম শ্রমিক নিয়ে জমিতে গাছ কাটতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলায় তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তিনি চিকিৎসা নিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com