ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকা নিয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও ওই নিয়োগ তালিকায় রাখা হয়েছে। এ সময় তারা তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১টার দিকে পরিস্থিতি শান্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকা নিয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আপলোডের সময় : 11:00:13 pm, Tuesday, 11 August 2026