1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক তানভির আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক তানভির আহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক তানভির আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে নন্দীগ্রামের চৌমাথা বাজার থেকে বগুড়া যাওয়ার পথে কাহালু উপজেলার ইন্দুখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টায় সাংবাদিক তানভির নন্দীগ্রামের চৌমাথা বাজার থেকে বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইন্দুখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ স্লিপ করে (নিয়ন্ত্রণ হারিয়ে) রাস্তার ওপর উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com