1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবারের পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য অর্জন করেছে। উপজেলার গ্রামাঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও প্রশংসা দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন কৃতকার্য এবং ১৫ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৫৯.৪৬ শতাংশ। এছাড়া ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিদ্যালয়টির এমন ফলাফলকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, উপজেলার অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানও যেখানে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, সেখানে গ্রামের একটি বিদ্যালয় থেকে জিপিএ-৫সহ এমন ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন বলেও মনে করছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেছে। এবারের ফলাফলে আমরা সন্তুষ্ট। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা কাজ করে যাব। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হবে।”
স্থানীয় সাধারণ মানুষ মনে করছেন, সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রম অব্যাহত থাকলে জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে কাজিপুরের অন্যতম ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com