
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় মোঃ শাহাজাদা সরকার (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের ওজন ১৩ দশমিক ৫ গ্রাম।
গ্রেপ্তার শাহাজাদা সরকার সাহেবগঞ্জ গ্রামের মৃত আছালত জামান সরকারের ছেলে।
পরে তাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে।