1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার

 

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাট গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার সন্ধ্যায় তুলশিঘাট গ্রামের আব্দুর রউফ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর ইয়াবা ট্যাবলেট কেনাবেচা ও সেবনের সময় মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে মুন্নাফ মিয়ার লুঙ্গির কোচ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং শুভ চন্দ্র দাসের প্যান্টের পকেট থেকে একইভাবে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মুন্নাফ মিয়া গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট গ্রামের মো. আব্দুর রউফ মিয়ার ছেলে এবং শুভ চন্দ্র দাস একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com