
বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় শুকিয়ে যাওয়া একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছটি হঠাৎ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় গাছের নিচে পড়ে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঘটনার পর সাতমাথা এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শুকিয়ে যাওয়া ও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি।
শহরের ব্যস্ত এলাকায় থাকা শুকিয়ে যাওয়া ও ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।