1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

 

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ইউনুছের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত খাটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই বাড়ির অন্য একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে দুইজনের কাছ থেকে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য দিয়েছেন।

আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com