1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, দেয়াল টপকে পিতার পলায়ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, দেয়াল টপকে পিতার পলায়ন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২ বার

 

গাইবান্ধা সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের পিতা ও মামলার প্রধান আসামি মো. চাঁন মিয়া দেয়াল টপকে পালিয়ে যান।

১৮ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানগড়া গ্রামে চাঁন মিয়ার বাড়িতে মাদক বিক্রির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় চাঁন মিয়ার দুই ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬) গ্রেপ্তার হন।

তল্লাশিতে মিষ্টি মিয়ার প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক চাঁন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com