1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে আ'লীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে আ’লীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

 

ভোটের রাজনীতির আড়ালে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসন এমন প্রশ্ন স্থানীয়দের। মামলার ভয়ে বিএনপি নেতার বগল তলে আশ্রয় নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। বিএনপি নেতাও ভোটের রাজনীতির অজুহাতে তার বগল তলে আশ্রয় দিয়ে রেখেছেন নিরাপদে।

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে সম্প্রতি রাঘবপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়জ উদ্দিন মন্ডল ময়জু চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করে তার পাশের চেয়ারে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মন্ডল। এছাড়াও আরো কয়েকজন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুল হক মন্ডল কোতোয়ালী মডেল থানার রাজনৈতিক মামলার এজাহার নামীয় আসামি।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এটি কি শুধুই ভোটের হিসাব, নাকি ভিন্ন রাজনীতি।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ময়েজ উদ্দিন মন্ডল ময়জু তার নিজ এলাকার ভোটের হিসাব তুলে ধরে বলেন, তিনি রাস্তার এপারের এলাকায় বেশি সময় দিয়েছেন এবং এ অঞ্চলে ভোটের সংখ্যা বেশি। তার বক্তব্য অনুযায়ী, রাস্তা এ পাড় এলাকায় প্রায় ১৭ হাজার ভোট আর রাস্তার ঐ পাড় ১৩ হাজার ভোট। তিনি ১৭ হাজার ভোটারদের নিজের পক্ষে ধরে রাখতে চান।

সভায় তিনি আরও বলেন, আজকের মতবিনিময় সভায় নিজের ‘বোঝা’ স্থানীয়দের কাছে দিয়ে তিনি কিছুটা হালকা হয়েছেন।

তবে তার এমন বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের যদি ভোটের সমীকরণের কথা বলে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা হয়, তাহলে সেটি বিএনপির নেতার রাজনীতির জন্য কতটা গ্রহণযোগ্য?

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর দাবি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে এমন প্রকাশ্য সখ্য ভোটের রাজনীতির কৌশল হতে পারে। তবে এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা প্রয়োজন।

এদিকে এ বিষয়ে চেয়ারম্যান পদ প্রার্থী ময়েজ উদ্দিন মন্ডল ময়জু’র মুটো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভোটের মাঠে সকলের ভোট আমার প্রয়োজন , ১৭ হাজার ভোটারদের সংখ্যা বেশী থাকায় ঐ খানে সময় টা বেশি দিতে হবে। আওয়ামী বিএনপি সকলকেই আমার প্রযোজন আছে।

চর নিলক্ষীয়া ইউনিয়নে আসন্ন নির্বাচনী রাজনীতিকে ঘিরে ইতোমধ্যে নানা সমীকরণ তৈরি হয়েছে। ভোটের হিসাব, রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রকাশ্য অপ্রকাশ্য সমঝোতা সব মিলিয়ে ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com