
নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষার্থীর জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী উদ্বোধন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট চালিয়ে দেশকে ধ্বংস করেছে। তারা বিদ্যুৎ ও গ্যাস খাতের পাশাপাশি ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করেছে। নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে পশ্চিমা সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম চালু এবং নজরুল বর্ষের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব এনে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছেন।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।