
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. নুর আলম নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এন জাকারিয়া খান মুরাদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. নাজিমুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মারজানা সুমি মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাকিব সরকার, আব্দুল্লাহ আল আমিন, মোছাঃ শারমিন আক্তার সোমা, মো. মুহিবুল্লাহ রহমান হাসান, মনজিলা মিতু, আতিকুর রহমান, জুলফিকার জোহা, নূর আমিন মিয়া, এহসানুল হক, সুবর্ণা আক্তার সাথী, মিষ্টি আক্তার ও হৃষিকেশ কুমার রায়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুস আলী, কলেজের দর্শন বিভাগের প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম এবং গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাতিন ইসলাম। এ সময় স্থানীয় জেলা প্রেস ক্লাবের সদস্য, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। একই সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।