1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সদর থানায় চৌকিদারী প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, দেওয়া হলো প্রয়োজনীয় নির্দেশনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সদর থানায় চৌকিদারী প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, দেওয়া হলো প্রয়োজনীয় নির্দেশনা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার

 

গাইবান্ধা জেলার সদর থানায় চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে উপস্থিত থেকে পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

প্যারেডে পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করার পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো পরিস্থিতিতে আইনানুগভাবে কাজ করার জন্য পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা জনাব শেখ মুত্তাজুল ইসলাম, গাইবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights