1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ধর্ষণ মামলায় যুবক রফিক মিয়া জেলহাজতে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ধর্ষণ মামলায় যুবক রফিক মিয়া জেলহাজতে

মোরশেদ মিয়া, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে সপ্তম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিক মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, পাশাপাশি বাড়ি হওয়ায় রফিক মিয়া ওই কিশোরীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি ওই কিশোরীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং একাধিকবার একই ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রফিক মিয়াকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে তিনি বিয়েতে অস্বীকৃতি জানিয়ে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ পরিবারের।
এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল না পাওয়ায়, কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর ১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights