1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তরুণ নেতৃত্বে বদলে যাক ৫ নম্বর ওয়ার্ড: কাউন্সিলর পদে লড়বেন সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তরুণ নেতৃত্বে বদলে যাক ৫ নম্বর ওয়ার্ড: কাউন্সিলর পদে লড়বেন সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার

বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে (ঢাকুইর গ্রাম) পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন রাজপথের সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: হারুন অর রশিদ। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ওয়ার্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

​দীর্ঘদিন ধরে এলাকার তরুণসমাজ ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ রাজনৈতিক মুখ ইতোমধ্যেই ওয়ার্ডের ঘরে ঘরে গণসংযোগ এবং সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। অবহেলিত ঢাকুইর গ্রামসহ পুরো ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত মডেল ওয়ার্ডে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।

​তরুণ নেতৃত্বের বিষয়ে মো: হারুন অর রশিদ বলেন, “তরুণরাই আগামীর ভবিষ্যৎ। আজ সময় এসেছে তরুণদের হাতে নেতৃত্ব সোপর্দ করার, যেন তারা মেধা, সাহস ও সততা দিয়ে সমাজের উন্নয়ন ঘটাতে পারে। ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটাররা যদি আমাকে সেবার সুযোগ দেন, তবে উন্নয়নকাজে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করব।”

​স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজপথের ত্যাগী তরুণ এই নেতার প্রার্থিতার ঘোষণায় ঢাকুইর গ্রামসহ পুরো ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights