বিএনপির প্রভাবশালী নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় মানবাধিকার সংগঠনের নেতাকে হুমকির অভিযোগ

বগুড়ায় বিএনপির এক প্রভাবশালী নেতার কথিত অনিয়ম, দুর্নীতি ও নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন ডলারকে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগপত্রে মোঃ আরমান হোসেন ডলার উল্লেখ করেন, মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কথিত অপকর্মের বিষয়ে তিনি গত ২৯ ও ৩১ আগস্ট ফেসবুকে লাইভ করেন। এর পর থেকেই অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের মাধ্যমে তাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সকালে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তার ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। একই ঘটনায় বিভিন্ন নম্বর থেকে ফোন করে অভিযুক্তের অফিসে দেখা করতে বলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও হুমকির বিষয়টি অস্বীকার করায় সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর অভিযুক্তের ব্যবহৃত নম্বর থেকে একাধিকবার ফোন দেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোঃ আরমান হোসেন ডলার বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বিএনপির প্রভাবশালী নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় মানবাধিকার সংগঠনের নেতাকে হুমকির অভিযোগ

আপলোডের সময় : 07:56:26 pm, Monday, 7 September 2026