1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন গাইবান্ধা পুলিশ সুপার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন গাইবান্ধা পুলিশ সুপার

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার

 

গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় পলাশবাড়ী থানায় উপস্থিত হলে থানার একিট চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ (সি-সার্কেল) গাইবান্ধা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights