কুড়িগ্রামে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে একযোগে কুড়িগ্রামেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে সারাদেশে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে কুড়িগ্রাম প্রান্তেও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

উদ্বোধন-পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার জিয়া বাজার ও পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পাশাপাশি খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের আয়োজনে শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশারি ব্যবহারে উৎসাহিত করাসহ এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে ডেঙ্গুমুক্ত কুড়িগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

কুড়িগ্রামে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপলোডের সময় : 08:53:59 pm, Saturday, 12 September 2026