1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৩ বার
জুড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

জুড়ী প্রতিনিধি  : মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। সে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। বর্তমানে সামাদের পরিবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় থাকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার প্রবেশমুখ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সে ট্রাকের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সামাদের পিতা আব্দুর রশীদ জুড়ী ভবানীগঞ্জ বাজারের ইনজাদ আলী মার্কেটে সেলাইয়ের কাজ করেন। নিহত সামাদ তার নানা বাড়ী বাছিরপুরে থাকতো। তার মামা সিএনজিচালক ইসলাম উদ্দিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com