বগুড়ায় ব্যবসায়ী নিঝুম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বগুড়ার ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত করে নাজিমসহ জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

রোববার বগুড়া শহরের স্টেশন রোডে নিঝুম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়। ফল ব্যবসায়ী সমিতি কার্যালয়ের সামনে জড়ো হন নিহতের সহকর্মীরা। বিচার চাই, বিচার চাই, স্লোগান ওঠে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী।

বক্তারা বলেন, ব্যবসায়ী ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে নিহত নিঝুমের বন্ধু স্বপনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন থেকে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান বক্তারা।

উপস্থিত ছিলেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওমর ফারুক, নিহত নিঝুমের মা রঞ্জনা বেগমসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বগুড়ায় ব্যবসায়ী নিঝুম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপলোডের সময় : 08:36:15 pm, Sunday, 13 September 2026