বগুড়ার শতবর্ষী জামায়াত নেতার শেষ বিদায়ে মানুষের ঢল

বগুড়া মহানগর জামায়াতের রুকন শতবর্ষী আলহাজ্ব আজিজার রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ নেতার শেষ বিদায়ে মানুষের ঢল আর কেঁদেছেন রাজনৈতিক সহকর্মীরা।

রোববার সকাল সাড়ে ৬ টার দিকে হেলেঞ্চাপাড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজার রহমান মোল্লা। মৃত্যুকালে ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হাজারও মুসল্লির অংশ নেয়া নামাজ মাদ্রাসা সড়ক পেরিয়ে হাটখোলা পর্যন্ত গড়ায়।

পরিবার সূত্র জানায়, মরহুম আজিজার রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর বাবা। তিনি মাদলা চাঁচাইতারা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি, সভাপতি, চাঁচাইতারা কাচারি জামে মসজিদ, হেলেঞ্চাপাড়া মসজিদ ও ঈদগাহ মাঠের সভাপতি ছিলেন।

জামায়াত নেতার শেষ বিদায়ে বর্ণাঢ্য কর্মময় জীবন, দলের প্রতি দায়িত্বশীলতা, অবদানসহ স্মৃতিচারণ করে নেতাকর্মীরা। জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান, সানোয়ার হোসেন, এড. আল আমিন, এড রিয়াজ উদ্দিন, আবু সালেক প্রমুখ। শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মহানগর জামায়াত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বগুড়ার শতবর্ষী জামায়াত নেতার শেষ বিদায়ে মানুষের ঢল

আপলোডের সময় : 08:38:07 pm, Sunday, 13 September 2026