বগুড়ায় ৩৬ জুলাই ‘নতুন কুঁড়ি’ গোল্ডকাপ ফুটবল চতুর্থ ম্যাচ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ৩৬ জুলাই স্মরণে ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদল আয়োজিত টুর্নামেন্টে ক্রীড়ামোদী দর্শকের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রোববার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে শাজাহানপুর উপজেলা ছাত্রদল ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল পরস্পরের মুখোমুখি হয়। জেলা ছাত্রদলের উদ্যোগে টুর্নামেন্টে বিভিন্ন দলের ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

৪র্থ ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকমুক্ত জীবন গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সহসভাপতি আহসান হাবিব , সাদ্দাম হোসেন, অভি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর, শাজাহানপুর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ছোটন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মিলনসহ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বগুড়ায় ৩৬ জুলাই ‘নতুন কুঁড়ি’ গোল্ডকাপ ফুটবল চতুর্থ ম্যাচ

আপলোডের সময় : 08:39:52 pm, Sunday, 13 September 2026