ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও সদস্যদের ভিসায় মার্কিন কড়াকড়ি

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তা ও সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ কঠোর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে করা পূর্বের প্রতিশ্রুতি পালনে এই সংগঠনগুলো ব্যর্থ হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ২০০২ সালের ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন’ অনুযায়ী এই নতুন বিধিনিষেধগুলো কার্যকর করা হবে। যদিও নির্দিষ্ট কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তালিকা প্রকাশ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পিএ এবং পিএলও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আলোচনার পথ এড়িয়ে এককভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের চেষ্টাকে ওয়াশিংটন নেতিবাচকভাবে দেখছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই সংগঠনগুলো ফিলিস্তিনি বন্দি ও তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং জনসম্মুখে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের গৌরবগাথা প্রচার করছে।

তবে বিদ্যমান পরিস্থিতিতেও কিছু ক্ষেত্রে ছাড় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। জাতিসংঘের পিএলও পর্যবেক্ষক মিশনে কর্মরত ব্যক্তিদের কাজের সুবিধার্থে আগের মতোই স্থায়ী ছাড় কার্যকর থাকবে। মূলত আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা রক্ষায় এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও সদস্যদের ভিসায় মার্কিন কড়াকড়ি

আপলোডের সময় : 08:57:38 am, Thursday, 17 September 2026