আহমদ নগরে খানকায়ে আহমদিয়ার উদ্যোগে মহিলাদের ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার আহমদ নগরে খানকায়ে আহমদিয়ার উদ্যোগে মহিলাদের নিয়ে এক বিশেষ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই সেপ্টেম্বর আহমদ নগরে খানকায়ে আহমদিয়ার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে নারীদের দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইবাদত-বন্দেগির পাশাপাশি মানুষের অন্তর পরিশুদ্ধ করা, উত্তম চরিত্র অর্জন এবং পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল মানুষের শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মহিলাদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। তাবারুক বিতরণের মাধ্যমে এবং দেশ-বিদেশের সকল মানুষের কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

খানকায়ে আহমদিয়ার পক্ষ থেকে জানানো হয়, আত্মশুদ্ধি, দ্বীনি শিক্ষা ও নৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের ইসলাহী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

আহমদ নগরে খানকায়ে আহমদিয়ার উদ্যোগে মহিলাদের ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

আপলোডের সময় : 09:55:28 pm, Thursday, 17 September 2026