বগুড়ায় এসআরবি অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বগুড়া-১২ ও গাইবান্ধা-১৩ যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধুনট থানায় হস্তান্তর পরবর্তী আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুর (৫৩) বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা। তিনি গোপালপুর খাদুলী এলাকার আলতাব আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার রায় ঘোষণা করেন আদালত। তিনি ১ বছরের সশ্রম কারাদন্ডিত। একইসঙ্গে ১ হাজার টাকা অর্থদণ্ডিত ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দেন বিচারক। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি পালিয়ে গাইবান্ধা জেলায় আত্মগোপনে ছিলেন। পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের তামিম ওয়েল্ডিং এন্ড ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বগুড়ায় এসআরবি অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোডের সময় : 10:20:50 pm, Thursday, 17 September 2026