1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আবারো সারা দেশে জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আবারো সারা দেশে জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার
মেহেদী হাসান: দেশে আবারও জামায়াতে ইসলামীর সপ্তম দফার অবরোধ কর্মসূচির ঘোষনা করেছে। আগামী ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর ( রবিবার ও সোমবার) টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ তারিখ) বিরত রাখা হয়েছে । বৃহস্পতিবার যথা ২৩ নভেম্বর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ ঘোষনা দেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালে সাজানো প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা অতীতের মতো করে আবারো একতরফা ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিরোধীদলের মতামতকে অগ্রাহ্য করে গণতন্ত্রহরণকারী আওয়ামী সরকার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েসি তফলিস ঘোষণা করিয়েছে।সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।  আরো বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ২৬ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি। এদিকে, গত ২৮ অক্টোবর থেকে শুরু করে ২৩ নভেম্বর পর্যন্ত টানা প্রথম থেকে ষষ্ঠ দফায় অবরোধ পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি । ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর এ দুই দিন সপ্তম দফায় অবরোধ কর্মসূচি পালন করবে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com