সেনাপ্রধান ধীরাজ শেঠের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে মতবিনিময় করেছেন। ৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্টও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। এ আলোচনায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

সেনাপ্রধান ধীরাজ শেঠের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আপলোডের সময় : 08:59:00 am, Wednesday, 7 October 2026