এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিকসহ আট বাংলাদেশি ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন আটজন। তারা হলেন সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ।

টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা নিশ্চিত হলেও বাকি দুটির প্রক্রিয়া বাকি থাকায় ড্রাফট পিছিয়ে দেওয়া হয়। মূলত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে ড্রাফট অনুষ্ঠিত হবে এবং ২৭ ডিসেম্বর থেকে মূল টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে।

ড্রাফটে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতি, এভিন লুইস, আলজারি জোসেফ; ইংল্যান্ডের লুক উড, রিস টপলি, জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো পরিচিত তারকারা নিবন্ধন করেছেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিকসহ আট বাংলাদেশি ক্রিকেটার

আপলোডের সময় : 09:15:15 am, Tuesday, 13 October 2026