
কনসার্টের টিকিট বিক্রি থেকে এক বছরে ৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা আয় করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন। মার্কিন সংগীত সাময়িকী পোলস্টারের হিসাবে, গত এক বছরে এশিয়া সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই সংগীত দলটি।
ব্যান্ডটির এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে সেভেনটিনের কনসার্টের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
এই সাফল্যের ওপর ভর করে পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নেয় তারা। উল্লেখ্য, গত বছর এই তালিকায় তাদের অবস্থান ছিল দ্বিতীয়, যেখানে শীর্ষে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। চলতি বছর এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের কে-পপ দল টোয়াইস এবং বিগহিট মিউজিকের টুমরো এক্স টুগেদার।
কনসার্ট ও ইভেন্টের বিস্তারিত তথ্য
- ট্যুর শুরুর স্থানগত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়।
- কনসার্ট সংখ্যাএশিয়া পর্বে দলটি মোট ২২টি কনসার্ট শেষ করেছে। এর মধ্যে হংকংয়ের কাই তাক স্টেডিয়ামের চারটি শোর সব টিকিট বিক্রি হয়ে যায়।
- ভক্তদের অভিজ্ঞতাগত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোম এবং জুনে ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে সেভেনটিনের ফ্যান মিট আয়োজিত হয়। এজেন্সির তথ্যমতে, এতে অংশ নেন প্রায় ২ লাখ ৩৮ হাজার অনুরাগী।
এদিকে ব্যান্ডটির সাব ইউনিট জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হতে যাচ্ছে ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে এর উদ্বোধনী পর্ব। এরপর বিশ্বের আরও ছয়টি শহরে ধারাবাহিক সফর করবে এই জুটি।
গুরুত্বপূর্ণ তথ্য
- তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম।
প্রতিনিধির নাম 

























