1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ইয়াবা ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ইয়াবা ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৮ বার

উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধি : যশোর অভয়নগরের ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ী মনিরুল হাওলাদারকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা জজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মনিরুল হাওলাদার অভয়নগরের বুইকারা শিমুলতলী গ্রামের মৃত ডাক্তার হালিম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৫ জানুয়ারি গভীর রাতে যশোরের ডিবি পুলিশ নওয়াপাড়ার নতুন বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে মনিরুল হাওলাদারকে আটক করে। এ সময় তার সহযোগী শফি পালিয়ে যায়। আটক মনিরুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তিন পলিথিনের প্যাকেট থেকে ৬শ’ পিচ ইয়াবা  উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই এসএম এরশাদ হোসেন বাদী হয়ে আটক মনিরুলকে অভয়নগর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মনিরুল হাওলাদার ও শফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মনিরুল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি চৌগাছার আন্দুলিয়া গ্রামের শফির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মনিরুল হাওলাদার জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com