
ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাজিরা প্যারেড ও নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর বড় মাঠে এই প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুরে রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল,
রংপুর রেঞ্জ কমান্ড্যান্ট পরিচালক সফিকুল আলম, রংপুর রেঞ্জ মাহিগঞ্জ উপ-পরিচালক নুরুজ্জামান, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মেহেনাজ তাবাসসুম রেবিন, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভুঁইয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মৌসুমি আক্তারসহ অন্যান্যরা।
সেখানে বাহিনীটির মহাপরিচালক বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই উপনির্বাচনে প্রত্যেকটি সদস্যকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচনী এলাকা সদর, রুহিয়া ভূল্লী উপজেলায় আনসার ভিডিপি সদস্য ও স্টাইকিং ফোর্স সহ ২৫০০ জন মোতায়েন করা হয়েছে।
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি 






















