1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাই ঘোনপাড়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাই ঘোনপাড়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার

নিজস্ব প্রতিবেদকঃ কালাই ঘোনপাড়া (বহুমুখী)উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সারা দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তহিদুর রহমান (পিন্টু) সভাপতি অত্র বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ এ.কে.এম রেজাউল করিম তানসেন মাননীয় সংসদ সদস্য বগুড়া-৪, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) চেয়ারম্যান কাহালু উপজেলা পরিষদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বগুড়া জেলা শাখা, জনাবা মোছাঃ র‌ওশন আরা মহিলা ভাইস-চেয়ারম্যান কাহালু উপজেলা পরিষদ, জনাব মোঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক কাহালু উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ আশরাফ আলী খান আজাদ সভাপতি জাসদ কাহালু উপজেলা শাখা, আরো আমন্ত্রিত অতিথিদের উপস্থিত ছিলেন জনাব রঞ্জন কুমার পাল অধ্যক্ষ বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দুপচাঁচিয়া , জনাব মোঃ আব্দুর রব খন্দকার বিশিষ্ট বিদ্যানুরাগী, জনাব মোঃ শামীম খন্দকার সহ-সভাপতি কালাই ইউনিয়ন আওয়ামী, জনাব মোঃ আব্দুল হাই (গণি) সদস্য কালাই ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আঃ সাত্তার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালাই ঘোনপাড়া সঃ প্রাঃবিঃ , জনাব মুহাম্মদ মতিন খন্দকার সাংবাদিক ও আসন্ন কাহালু পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী , জনাব মোঃ আবুল কালাম আজাদ খন্দকার সহঃ প্রঃ শিক্ষক অত্র বিদ্যালয় , সহ আরো উপস্থিত ছিলেন নতুন পুরাতন ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights