1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৩ বার

মাহমুদুল হাসান শুভ : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫নং সি.বি দূর্গতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ (সোমবার) সকালে বিদ্যালয়টির মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, উচ্চ লাভ, বালিশ খেলা, বিস্কুট দৌড় সহ আরো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মা সমাবেশের আয়োজন করা হয়। সহকারি শিক্ষক আবু রায়হানের সঞ্চালনায়, এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি কামাল পাশা পাভেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এ সময় অতিথিরা স্কুলের উন্নয়নের কাজে ভূমিকা রাখবে বলেও প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, স্বপন খান,মীর হোসেন, আব্দুল বারিক, গাজিউর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।

উল্লেখ্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাজশাহী বিভাগের উচ্চ লাফে থার্ড হয়েছেন। এই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রবিউল। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা পদক তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com