1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে খেঁজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে খেঁজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৮ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসে খেঁজুর সহ অন্যান্য ফলের মূল্যবৃদ্ধি রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর ডোমারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে দুই ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলা শহরের বিভিন্ন বাজারে মনিটরিং করতে অভিযানে নামে প্রশাসন। এতে ব্যবসায়ীদের অসঙ্গতি ও অনিয়মের কারণে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে খেঁজুরের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় শহরের ফল ব্যবসায়ী মনোয়ার ও মান্নানকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com