1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলাঃ নরসিংদীর পলাশে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন কাঠাঁলদিয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।

ওসি ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল উপজেলার ঘোড়াশাল পৌর শহরের শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযানকালে রাস্তার পাশে একটি খাবারের হোটেলের সামনে মাদক কারবারি সুমন মিয়া দুইটি ব্যাগ নিয়ে অবস্থান করছিলেন। এসময় পুলিশের সন্দেহ হলে ব্যাগ দুটি তল্লাশিকালে ব্যাগ দুটি থেকে মোট সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুমন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবদে সে স্বীকার করে যে ব্যাগ দুটি তার এবং দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com