1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির হাতেনাতে গ্রেফতার -৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির হাতেনাতে গ্রেফতার -৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭৫ বার

সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ ৱ্যাবের আভিযানে রাজশাহী বানেশ্বর থেকে পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির সময় ০৩ জন কে হাতেনাতে গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫), রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ ১৩.৫০ ঘটিকায় রাজশাহী জেলার বানেশ্বর বাজারস্থ মেসার্স রমজান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে রাজশাহী-নাটোর মেইন রোড এর উপর অপারেশন পরিচালনা করে।
অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৩ জন আসামী গ্রেফতার।

আসামী মোঃ শফিউল্লাহ (৫০), পিতা- মৃত ওয়াইজ উদ্দিন, গ্রাম-কুটিপাড়া, থানা- পুঠিয়া, মোঃ বাবু মন্ডল (৩৯), পিতা-মোঃ আব্দুর রাহেদ, গ্রাম-তাতারপুর, থানা-চারঘাট, মোঃ জাহিদ হাসান (৩৬), পিতা- মৃত মহসিন আলী বাচ্চু, গ্রাম-নামাজগ্রাম, থানা- পুঠিয়া, সবারই জেলা- রাজশাহী। চাঁদা উত্তোলনরত অবস্থায় নগদ-২১৬০/- টাকা, চাঁদা আদায়ের রশিদ বই- ০১ টি সহ গ্রেফতার করে। উল্লেখ্য যে, গত-১৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখে ১৩:০০ ঘটিকায় জনৈক ব্যক্তিমোবাইল ফোনে জানায় কয়েকজন চাঁদাবাজ চাঁদার দাবীতে তার পন্যবাহী মিনি-ট্রাকসহ ড্রাইভার কে রাজশাহী জেলার বানেশ্বর বাজারস্থ মেসার্স রমজান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে আটকে রেখেছে এবং টাকা না দেয়ায় তার গাড়ীর ড্রাইভারকে মারধোর করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের টহল টিম যায়। র‌্যাবের টহল টিম বর্ণিত স্থানেগিয়ে ঘটনার সত্যতা পায় এবং হাতেনাতে চাঁদাবাজের মূলহোতাসহ ০৩ জন আসামীকে উক্ত আলামতসহ গ্রেফতার করে ও পন্যবাহী মিনি-ট্রাকটি ড্রাইভারসহ উদ্ধার করে। আসামীরা ঘটনাস্থল হইতেপন্যবাহি গাড়ী/ট্রাক হইতে নিয়মিতভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত পন্যবাহি গাড়ী/ট্রাক ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে। উক্ত আসামীগদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা রুজু হয়েছে।

ৱ্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনাস্থল হইতে পন্যবাহি গাড়ী/ট্রাক হইতে নিয়মিতভাবে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত পন্যবাহি গাড়ী/ট্রাক ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেমর্মে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীগনদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পুঠিয়া থানায় এজাহার মূলে হস্তান্তর করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com