1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে তিনশ আট লিটার দেশীয় মদ উদ্ধার গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে তিনশ আট লিটার দেশীয় মদ উদ্ধার গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮১ বার

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জোর কাজিপুর থানা পুলিশ মদ তৈরির সরঞ্জামাদীসহ তিনশ আট লিটার মদ উদ্ধার করেছে। এসময় এর মূল হোতা মাসুদ রানা(৩৪)কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া মৃত শাহ আলী সরকারের পুত্র। এ বিষয়ে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল বুধবার (২০/৩/২৪) রাত সাড়ে তিনটায় ধৃত মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের দশটি জারে মোট তিনশ লিটার এবং অন্য একটি জারে আট লিটারসহ মোট তিনশ আট লিটার দেশীয় তৈরি মদ এবং মদ তৈরির আট প্রকার সরঞ্জাম জব্দ করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে নিজ ঘরে লুকিয়ে থাকা মাসুদ রানা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ থাকে জাপটে ধরে ফেলে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ জানান, আসামীকে আজ বুধবার সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com