ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ আটক ২

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাকারবারির সময় ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ ২ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন পূর্ব ভোটহাট গ্রামের সাত্তারের ছেলে আঃ হাকিম( ২৮) ও মফিজুল (২৪) ।

ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, মো: মোর্শেদুল ইসলাম,(পিপিএম) এর নেতৃত্বে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড় সহ তাদের দুজনকে হাতেনাতে আটক করে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশাও জব্দ করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, ভুরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর 25-B(1)B ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং- ১৩।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ আটক ২

আপলোডের সময় : 01:39:05 pm, Saturday, 23 March 2024