1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৫ বার

উৎপল ঘোষ যশোর জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন কল্যাণনগর হতে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

গত ২২ মার্চ র‌্যাব ৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কন্যানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আনুমানিক রাত ১১.৪৫ মিনিটের সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কন্যানগর গ্রামে (সাফদারপুর টু শাহাপুর রোড) কন্যানগর ঈদগাহ ময়দান এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। আসামী- ১। হৃদয় দাস (২৬), পিতা-মৃত সাধন দাস, সাং- চাকলাপাড়া, ২। মোফাজ্জেল হোসেন (৫০), পিতা-মৃত চতুর আলী শেখ, সাং- কুরাপাড়া, উভয় থানা- ঝিনাইদহ সদর থেকে ৪৬ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com