1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় সাঁথিয়ায় সেচ প্রকল্পের নামে কৃষকের কৃষি জমি নিধনের অভিযোগ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় সাঁথিয়ায় সেচ প্রকল্পের নামে কৃষকের কৃষি জমি নিধনের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৭ বার

মোঃ নূরুন্নবী,পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ বিলের অতিরিক্ত জলাবদ্ধতা নিরসন ও ব্যাপক কৃষি ফসল উৎপাদনের লক্ষ্যে সেচ প্রকল্পের পুনঃখনন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে অত্র এলাকার কৃষক সম্প্রদায়। তবে অভিযোগ উঠেছে সেচ প্রকল্প (ক্যানাল) এর পরিধির চেয়ে তিন গুন জমি খনন ও ফসল বিনষ্ট করার। যেকারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কৃষি জমির মালিকেরা। সরেজমিন পরিদর্শন ও বিনষ্ট হওয়া ফসল মালিকদের সাথে কথা বলে জানা যায়, সাঁথিয়া উপজেলাধীন গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বিলের সেচ প্রকল্পের পরিধি ২৫-৩০ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অজ্ঞাত কারনে ৫০-৬০ ফুট খনন ও খননকৃত মাটি দ্বাড়া প্রকল্পের পাড় বাধা মিলে প্রায় ১২০ ফুটেরও বেশি জমি ব্যবহৃত হচ্ছে। এতে বিনষ্ট হচ্ছে প্রকল্পের দুই পাশের কৃষি জমির ফসল। নিজেদের বিনা অনুমতিতে তাদের ফসল বিনষ্ট ও জমি খনন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কৃষি জমির মালিক গণ। এ বিষয়ে গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বলেন, আমি প্রকল্পের নির্ধারিত জমি খননের কথা বলেছি, অতিরিক্ত জমি খননের কথা জানতাম না। আমি প্রকল্পের দ্বায়িত্বরত ( তন্ময়) কে বলে দিচ্ছি যেন অতিরিক্ত কোন জমি খনন না করা হয়। তবে তার প্রতিশ্রুতির পরেও অতিরিক্ত কৃষি জমি খনন করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসির অভিযোগ গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মাস্টার তড়িঘড়ি করে মুনাফা অর্জনের লোভে প্রকল্পটি শেষ করতে চায় বিএডিসির সাথে যোগসাজশে। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, বিষয়টা আমার জানা ছিল না। বিএডিসি কর্মকর্তার সাথে কথা বলে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com