1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি :- গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন, ঈদে নাড়ীর টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ।গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মলম পার্টি অজ্ঞান পার্টি, সড়ক ডাকাতি, চুড়ি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক সুপারভাইজার ও হেলপারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরন করা হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে ঘড়ে ফেরা মানুষের রাত্রি কালীন নিরাপত্তা নিশ্চিত করতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অস্থায়ী ভাবে স্থাপন করা যাত্রী ছাউনীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু মানুষের জান মালের নিরাপত্তা বিধানে পুলিশ সব সময় জনগনের পাশে আছে।কিশোরগ্যাং এর সদস্যদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন ইতোমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের নজরদারিতে রাখা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, টিআই ইনচার্জ শাহ আলম, টিআই জসিম, টি আই চন্দন, ওসি তদন্ত লাইছুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights