
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার:ঝিনাইদহ জেলার হাটগোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৬। ধৃত আসামী একজন মানব পাচারের চক্রের প্রধান সদস্য।
কালিগঞ্জ থানার মামলার সুত্রে জানা যায়,আসামী ভিকটিমের সাথে পারিবারিক সুত্রে পরিচিত হওয়ার সুবাদে ভিকটিমকে ৪,২০,০০০/টাকায় ভালো চাকরির লোভ দেখিয়ে লিবিয়া নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে লিবিয়া আটকে নানান ভাবে নির্যাতন করে আরো টাকা আদায়ের জন্য এবং আসামি ভিকটিমের বাবাকে ফোনের মাধ্যমে জানায় ছেলেকে বাঁচাতে চাইলে আরো ৭,০০,০০০/ টাকা আমাকে দিতে হবে নাহলে আপনার ছেলেকে মেরে ফেলা হবে। পরবর্তীতে,ছেলের নির্যাতন এর কথা ভেবে মামলার বাদী ভিকটিমের বাবা এবং আসামিদের মধ্যে ৭,০০,০০০/ টাকা দেওয়ার চুক্তি হয়। তারপরও ভিকটিমের উপর নির্যাতন চলতে থাকলে নিরুপায় হয়ে ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-৬,সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,৮ এপ্রিল ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী জেলার সদর থানাধীন হাটগোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে।
উক্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দুপুরের সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটহগাপালপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত মানব পাচার মামলার প্রধান পলাতক আসামী ১। লিপি বেগম(২৫), স্বামী- মেহের আলী মিয়া, ২। সুকজান বেগম(৬০),স্বামী-মৃত আহাদ আলী মিয়া, সর্বসাং- আলাদীপুর(১নং কলোনী), থানা- রাজবাড়ী সদর, রাজবাড়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।