1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ‌ নীলফামারীর সদরে পরকীয়ার জেরে লেবু মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। এর আগে বুধবার নীলফামারী বাজারের শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লেবু মিয়া ওই গ্রামের শাহাবুদ্দিন আলীর ছেলে।

গ্রেফতাররা হলেন, নিহতের স্ত্রী খোকশাবাড়ী এলাকার মিন্টু মিয়ার মেয়ে সাথী আক্তার (২০) ও নিহতের শাশুড়ি ওই গ্রামের ছাবিনা বেগম (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লেবু মিয়া নোয়াখালীতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। পরে তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। নীলফামারী শহরে ঈদের কেনাকাটা করে বাড়িতে এসে রাতে স্ত্রীসহ তার শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন লেবু মিয়ার বাবাকে কল করে তার অসুস্থার কথা জানান শাশুড়ি। পরে তিনি বাড়িতে এসে দেখেন তার ছেলে বিছানায় শুয়ে আছে এবং গলায় কালো দাগ ৷ তখন তিনি বাইরে এসে চিৎকার করে কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে দেখেন লেবু মিয়া মারা গেছেন। পরে লেবু মিয়ার বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেন।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অন্য মেয়ের প্রেমের সম্পর্ক থাকায় তার স্ত্রীর সঙ্গে প্রায় সময় মোবাইলে ঝগড়া হতো। এরই জেরে ঠান্ডা মাথায় সাথী তার স্বামীকে হত্যা করেছেন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com