1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জমি জমার বিরোধে হত্যার হুমকি,থানায় জিডি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জমি জমার বিরোধে হত্যার হুমকি,থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জোর জবরদস্তি করে জালদলিল বানিয়ে ৩ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। অভিযোগকারীর বাড়ী পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মূৃত উসমান মালিথার ছেলে হাজী মোঃ মহিউদ্দিন মাষ্টার। ১৯৭৮ সালে মৃত মুনতাজ মন্ডল গ্রাম গোবিন্দপুরের কাছ থেকে তিন বিঘা জমি ক্রয় করে !

যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ, দায় এড়াতে পারবেন না সাবেক চেয়ারম্যান মজনু -এলাকাবাসী।

জানা যায় জমি ক্রয় করার পরেও জমি বিক্রেতা মৃত মুনতাজ মন্ডলের ছেলে ১/মোঃ সিরাজ মন্ডল ২/মোঃনাজিম মন্ডল ৩/মোঃ রাজ্জাক ৪/ মোঃ বাদশা মন্ডল ‘রা ক্রয়কৃত জমির মালিক হাজী মোঃ মহিউদ্দিন ‘র কাছ থেকে লিজ নিয়ে আবাদ করতো ।আবাদ করতে করতে হঠাৎ করে মৃত মুনতাজ মন্ডলের ছেলেরা জাল দলিল করে ওই জমির মালিকানা দাবি করে, তার পর থেকেই এই জমি নিয়ে বিরোধ চলতে থাকে । দীর্ঘ দীন সামাজিক ভাবে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ পোড়াদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মাধ্যমে এই জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করার জন্য বসলেও, জাল দলিল নিয়ে জমির মালিকানা ছারতে নারাজ মৃত মুনতাজ মন্ডলের ছেলেরা , তাদের দাবী তার বাবা সম্পত্তি বিক্রি করেনি , কিন্তু সরেজমিনে দলিল মূলে দেখা যাচ্ছে ওই জমি তার বাবা মুনতাজ মন্ডল বিক্রি করে যায়, এই স্কুল শিক্ষক হাজী মহিউদ্দিন মাষ্টারের কাছে। এখন এলাকার মধ্যে গুনজন চলছে এই ঘটনাটিকে নিয়ে যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে রক্তখয়ি সংঘর্ষ, হত্যার মতো ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যাক্তি,এলাকাবাসীরা বলেন যে জমির মূল মালিক মহিউদ্দিন মাষ্টার, জমি নিয়ে সামাজিক ভাবে বসে বিচার করার চেষ্টা হলেও এখানে সাবেক চেয়ারম্যান মজনুর চক্রান্তের কারনেই এই গ্যাঞ্জামের সমাধান হচ্ছে না বলে দাবী করেন এলাকাবাসী। এ বিষয়ে পারে পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোরুজ্জামান মজনু বিশ্বাসের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমরা বেশ কয়েকবার বসেছি কিন্তু এর কোন সুরাহা দিতে পারিনি, কাজলের জমি ত্রিশ বছর আগে কিনেছে তাহলে এতদিন দখল করে নাই কেন? তিনি আরো জানান এই বিষয়ের মাঝে থাকতে চান না। এ অভিযোগের বিষয়ে মিরপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে বলেন এই ঘটনাটি শুনেছি,গতকাল রাতে মহিউদ্দিন মাষ্টার একটি সাধারণ ডায়েরী করেছেন যা তদন্তে রয়েছে, তদন্ত শেষে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। এ বিষয়ে অভিযোগকারী বলেন যে এখন উনি গ্যাঞ্জাম বাধিয়ে থাকতে চাচ্ছেন না এটা বললে তো হচ্ছে না, আমাকে বেশ কয়েকদিন ধরে এই জমি নিয়ে হুমকি প্রদান করছে মৃত মুনতাজ মন্ডলের ছেলেরা। তিনি সাংবাদিকদের জানান এ হত্যার উদ্যেশ্যে আমাকে এবং আমার ছেলেকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে যার কারনে ইতিমধ্যেই মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com