1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে তেলের দোকানে অগ্নিকান্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে তেলের দোকানে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার

সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে মাটিরঘর নামক স্থানে অবস্থিত উত্তরা ট্রেডার্স নামে একটি খোলা ডিজেল,পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ৪:৪৫ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেলের দোকানের পাশে থাকা একটি গরুর খামারে তিনটি গরুও পুড়ে গেছে। দোকানের মালিক মো:আব্দুল গফুর জানান,তেলের লড়ি থেকে তেল ড্রামে নামানোর সময় হঠাৎই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি দাবি করেন,আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ডেপুটি এসিস্টেন্ট ডিরেক্টর খন্দকার আব্দুল জলিল জানান,আমরা বগুড়া,শিবগঞ্জ,সোনাতলা ও গোবিন্দগঞ্জ সহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে জ্বালানি তেলের দোকান ও পাশে থাকা একটি গরুর খামারের তিনটি গরু পুড়ে গেছে। তদন্ত করে দেখার পর সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে। তিনি বলেন, বিদ্যুৎচালিত মোটরের মাধ্যমে তেলের লড়ি থেকে তেল নামানোর সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মোটর থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights