1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে ধূমপান নিষেধ করায় কিশোরের আত্মহত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে ধূমপান নিষেধ করায় কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র সিয়াম (১৬)। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের চাপাচিন গ্রামের মো:আব্দুল মতিনের ছেলে এই আত্মহত্যা করেন। তিনি স্থানীয় কে এন্ড কে কেজি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। জানা যায়, ছোট ভাইয়ের সিগারেট খাওয়ার বিষয় জানতে পেরে এর ক্ষতিকর দিক তুলে ধরে ধূমপান করতে নিষেধ করেন অনার্স পড়ুয়া বড় বোন। এতে অভিমান করে সোমবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে,তার নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে কিশোর সিয়াম। পরদিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ডাকাডাকির পর কোনো সারা না মেলায় এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুর রউফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights