1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জনকে আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জনকে আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

মোঃ নূরুন্নবী,পাবনা জেলা প্রতিনিধি : পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্ধ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী। নামপ্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্ধ করা হয় এবং ২৩-২৪ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আকবর আলী মুন্সী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com