1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার

বগুড়া ডেস্কঃ বগুড়ায় স্বামীকে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. রাব্বি, আব্দুল অহেদ, মো. হৃদয়, নুর আলম ওরফে নিশাদ ও মো. কাউছার। তারা সবাই মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকার এক গৃহবধূ তার ইজিবাইকচালক স্বামীকে নিয়ে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান।

বেড়ানো শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া শহরের দিকে ফেরার পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় অভিযুক্তরা তাদের ইজিবাইক ঘিরে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে পতিত এক জমিতে নিয়ে স্বামীকে আটকে রেখে অভিযুক্তরা ওই গৃহবধূকে ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্ষণ মামলা করেন।

পরে ভোররাতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights