1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বাবু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বাবু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার

পলাশবাড়ীতে বাবু হত্যার অংশ নেয়া তিন আসামী গ্রেফতার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৯৩ বার
পলাশবাড়ীতে বাবু হত্যার অংশ নেয়া তিন আসামী গ্রেফতার

ওমর ফারুক,পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীর আমলাগাছী এলাকার চাঞ্চল্যকর রাহেদুল ইসলাম বাবু হত্যা কান্ডে কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া তিন আসামিকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে ১৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায় একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ১০/১৫ জনের একটি দল এলোপাতাড়ি রাহেদুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় সেখানে থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০ টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বোন আন্জুয়ারা বেগম বাদী হয়ে এজাহার নামিয় ১৫ ও আরো অজ্ঞাত ৭-৮ জন আসামী করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যাহার নং ১৬, তাং ১৮/০৪/২০২৪।

২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলার প্রত্যান্ত অঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ হত্যাকান্ডে জরিত ও সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আসামী মহদীপুর ইউপির পুর্ব গোপালপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ওয়ারেছ মিয়া (৩৫) বরিশাল ইউপির আমলাগাছী গ্রামের খলিল ফকিরের ছেলে ইসলাম হোসেন (১৯)মন্টু মিয়ার ছেলে মুশফিকুর রহমান (২০)।

পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত লাইছুর রহমান বলেন, হত্যা কান্ড সংঘটিত হওয়ার খবর থানায় পৌছিলে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হত্যাকান্ডে জরিতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com